October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

হাসান চৌধুরী এক সুন্দরী মডেলের প্রেমে

ডেস্ক : ত্রিভূজ প্রেমের এই গল্পটি দেখা যাবে ‘স্বপ্নছায়া টেলিছবিতে। এতে ছায়া চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। আকতারুজ্জামানের রচনা থেকে এটি পরিচালনা করেছেন বর্ণ নাথ। মাছরাঙা টেলিভিশনে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০মিনিটে প্রচার হবে এই টেলিছবি।

নির্মাতা বর্ণ নাথ বলেন, ‘এটা সত্যিই একটা অন্যরকম প্রেমের টেলিছবি। একটু মনোযোগি হয়ে দেখলে ভাল লাগবেই। সবাইকে আমন্ত্রণ জানাবো এই টেলিছবিটি দেখার জন্য। ‘স্বপ্নছায়া’ প্রযোজনা করেছে রেনেসাঁ টেলিহাউজ। অভিনয় করেছেন আফরান নিশো, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, জয়রাজ, ইকবাল, সুজন রেজাউল, তিশি প্রমুখ।