October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নবজাতক দেখতে গেলে ৭টি বিষয় মেনে চলা উচিত

ডেস্ক: কোন ঘরে বা পরবিারে নতুন শিশু  এলে তাকে নিয়ে আনন্দের সীমা থাকে না। বন্ধু, আত্মীয়-পরিজন সবাই নতুন শিশুটিকে দেখার জন্য উদগ্রীব হয়ে থাকে। নবজাতককে দেখতে যাওয়ার সময় বা কোলে নিতে কিছু জিনিস মেনে চলার  বিষয়ে পরামর্শ ।

কোলে নেবেন না

খুব ঘনিষ্ঠ আত্মীয় না হলে নবজাতকে কোলে না নেওয়াই ঠিক হবে। কারণ সব বাবা-মা শিশুকে কোলে নেওয়া পছন্দ নাও করতে পারেন। আর কখনো শিশুকে চুমু দেবেন না। এ থেকে জীবাণু ছড়াতে পারে।

হাত ধুয়ে নিন  

যদি নবজাতককে কোলে নিতেই হয় তবে অবশ্যই হাত ধুয়ে কোলে নেবেন। কারণ শিশুরা অনেক দ্রুত জীবাণুতে আক্রান্ত হয়ে যায়। এ ছাড়া হাত পরিষ্কারের জন্য বাজারে অনেক ধরনের জীবাণুরোধী লিকুইড ওষুধ পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারেন।

বেশি পারফিউম নয়

বেশি মাত্রায় পারফিউমের ব্যবহার করে নবজাতককে দেখতে যাবেন না। এটি শিশুর অ্যালার্জিক রিঅ্যাকশনের কারণ হতে পারে। সবচেয়ে ভালো হয় পারফিউম না ব্যবহার করতে পারলে।

লোমযুক্ত খেলনা দেবেন না

শিশুকে উপহার হিসেবে লোমযুক্ত খেলনা দেবেন না। এতে শিশুর শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। নবজাতকের ক্ষেত্রে খেলনার চেয়ে পোশাককেই আদর্শ উপহার হিসেবে বিবেচনা করা হয়।

অসুস্থ হলে যাবেন না

যদি আপনি অসুস্থ থাকেন তবে অবশ্যই নবজাতককে দেখতে যাবেন না। কারণ শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা একটু কম থাকে। তাই ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। তাই সুস্থ হওয়ার পর নবজাতকে দেখতে যান।

ধূমপান নয়

সিগারেটের ধোঁয়া শিশুর স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এ কারণে অ্যালার্জি হতে পারে। তাই নবজাতককে দেখতে গেলে বা যাওয়ার আগে অবশ্যই ধূমপান এড়িয়ে যাবেন।