November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জিয়াউর রহমান দেশে আসতে দেননি: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার শোকাবহ ঘটনার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সে সময় ক্ষমতায় থাকা জিয়াউর রহমান দেশে ফিরতে দেননি।
কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, ৭৫ থেকে ৮১ বিদেশে কাটাতে হয়েছে। এর মধ্যে লন্ডনে থাকতে হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব কথা বলেন
তিনি বলেন, দেশে ফিরে ৩২ নম্বরে যেতে চেয়েছিলাম। মিলাদ পড়বো, দোয়া করবো। জিয়াউর রহমান তখন রাষ্ট্রপতি। তিনি আমাকে যেতে দেননি
এ সময় তিনি ৭৫ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ঘটনার আবেগঘন বর্ণনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।