October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চার লেন এক্সপ্রেস ওয়ের উদ্বোধন আজ

স্টাফ রিপোর্টারঃচার লেন এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার পৌনে ১২টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের কাজ উদ্বোধন করবেন।

ঢাকা থেকে মাওয়া ও মাদারীপুরের পাঁচ্চর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এ চার লেন এক্সপ্রেস ওয়ের কাজ পদ্মা সেতুর নির্মাণ সম্পন্ন হওয়ার আগেই শেষ হবে। এ প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ২৫২ কোটি টাকা। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপদ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী।

এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।