October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চুয়াডাঙ্গায় ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ১৭ আগস্ট চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলার আসামি জেএমবি’র সাবেক সদস্য সুমন হোসনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হোসেন একই এলাকার মনিরুল ইসলাম মন্টুর ছেলে।

পুলিশ জানায়, ২০০৫ সালে দেশের ৬৩টি জেলায় একযোগে চালানো সিরিজ বোমা হামলা মামলার আসামি সুমন। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে রাতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, সুমনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলায় নাশকতার কোনো সম্পৃক্ততা না মিললেও মেহেরপুর জেলায় বোমা হামলার তার সম্পৃক্ততা রয়েছে। তাকে গ্রেফতারের পর থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলেও জানান ওসি।