বিনোদন প্রতিবেদক : সড়ক দূর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ আরো তিনজনের স্মরণে চলচ্চিত্র ্প্রদর্শনী ও স্মরণ আলোচনার আয়োজন করা হয়েছে। আগামী ১৩ আগস্ট তাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি), বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং প্রজন্ম ’৭১ যৌথভাবে এ আয়োজন করেছে।
আয়োজনটি আগামী ১৩ আগস্ট ২০১৬, শনিবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আয়োজনে থাকবে বিকাল ৪:৩০ টায় তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ‘রানওয়ে’ প্রদর্শনী। সন্ধ্যা ৬:৩০ টায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ নিহত চলচ্চিত্রকর্মীদের স্মরণে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বোলন। সন্ধ্যা ৬:৪৫ টায় থাকবে আলোচনা।
আলোচনার শুরুতে তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ‘রানওয়ে’ বিষয়ে আলোচনা করবেন চলচ্চিত্র সমালোচক ও অধ্যাপক আ আল মামুন। এছাড়া স্মরণ আলোচনায় অংশগ্রহণ করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি, অগ্রজ চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, মিশুক মুনীরের সহোদর আসিফ মুনীর, তারেক মাসুদের সহোদর নাহিদ মাসুদ এবং অনল রায়হান।
অনুষ্ঠানে প্রারম্ভিক আলোচনা এবং আলোচনা সঞ্চালন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। আপনার সবান্ধব উপস্থিতি আমাদের প্রাণিত করবে। আয়োজনে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও প্রজন্ম ’৭১।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী