ডেস্ক : কাজাখাস্তানের দিমিত্রি বালাদিন রিও অলিম্পিকের পঞ্চম দিনে নিজ দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছেন। সেই সঙ্গে তিনি নিজের নামও ইতিহাসের পাতায় লিখিয়েছেন। প্রতিযোগিতার সবচেয়ে দুর্বল প্রতেোযগী হিসেবে তিনি আট নম্বর লেন থেকে প্রতিদ্বন্দিতা করেছিলেন। আর তিনিই এখন একমাত্র সাঁতারু যিনি আট নম্বর লেন থেকে সোনা জিতলেন।
বালাদিন ছেলেদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টে ২ মিনিট ৭.৪৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়ে স্বর্ণপদক জিতেছেন। তার থেকে মাত্র .০৭ সেকেন্ডে সময় কম নিয়ে দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের জশ প্রিনট। তিনি ২ মিনিট ৭.৫৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জিতেছেন। আর ২ মিনিট ৭.৭০ সেকেন্ড সময়ে ব্রোঞ্জ পদকটি জিতেছেন রাশিয়ার অ্যান্টন চুপকোভ।
প্রতিযোগিতার ফাইনালে মাঝের লেনগুলোতে থাকে সেরা টাইমিং করা সাঁতারুরা। শেষের লেনগুলোতে থাকে দুর্বল টাইমিং করা প্রতিযোগী। ফাইনালের আগে বালাদিনের টাইমিংই ছিল সবচেয়ে কম। তাই এদিন বালাদিন আট নম্বর লেন থেকে প্রতিযোগিতায় অংশ নেন। আর এই লেন থেকে স্বর্ণপদক জয় করে নিজের নামটাও ইতিহাসের পাতাতেই লেখালেন।
লন্ডন অলিম্পিকে কাজাখাস্তান ৭টি স্বর্ণপদক জিতলেও এবারের আসরে এটাই প্রথম স্বর্ণপদক তাদের।

এ বিভাগের আরো..
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
মানুষের কল্যাণে নীরবে যারা কাজ করছেন তাদের সম্মান দিন : প্রধানমন্ত্রী