ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক নেতারা। মঙ্গলবার দুপুরে সারাদেশের সাংবাদিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন। তারা জাতির জনক বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান গোলাম সারওয়ার, মহাপরিচালক শাহ আলমগীর, জাতীয় প্রেস ক্লাব সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নবনির্বাচিত সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, সহসভাপতি সৈয়দ জাফর ওয়াজেদ, শহীদ উল আলম, যুগ্মমহাসচিব তপন চক্রবর্তী, নির্বাহী সদস্য আসিফ সিরাজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পিআইবির চেয়ারম্যান গোলাম সারওয়ার, বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও জাতীয় প্রেস ক্লাব সভাপতি শফিকুর রহমান।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, মৌলবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক ও স্বাধীনতার পরাজিত শত্রুরা বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত করতে একের পর এক চক্রান্ত করছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একাত্তরের মতো এবারও মৌলবাদ জঙ্গিবাদ প্রতিহত করতে সারা জাতি নতুন উদ্যমে ঐক্যবদ্ধ হয়েছে। এ জাতীয় ঐক্যের ভিত্তিতে অশুভ শক্তি পরাভূত হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
কর্মসূচিতে অংশ নেন মুক্তিযোদ্ধা সংসদ সাংবাদিক কমান্ড, স্বাধীনতা সাংবাদিক ফোরাম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, খুলনা সাংবাদিক ইউনিয়ন, যশোর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের শতাধিক নেতা।

এ বিভাগের আরো..
শুধুমাত্র নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে চালানোর অনুমতি দেওয়া হবে : আরাফাত
গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সমাজের জন্য অনুসন্ধানী রিপোর্টিং খুবই প্রয়োজন : তথ্যমন্ত্রী