নিজস্ব প্রতিবেদক : জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্টে কমে হয়েছে ৫ দশমিক ৪০ শতাংশ। যা জুন মাসে ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ।
মে মাসে এটি ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ। তবে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। কমেছে খাদ্য বর্হিভূত পণ্যের মূল্যস্ফীতি।
মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী এ তথ্য প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এ তথ্য দেন।
প্রসঙ্গত, ২০১৬-১৭ অর্থবছরে বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে লক্ষ্যমাত্রার কাছাকাছিই রয়েছে মূল্যস্ফীতি।

এ বিভাগের আরো..
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী