চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া থানায় অলিউল্লাহ নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় ছয় জনের ফাঁসির আদেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালত। এই মামলায় চার জনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী এই রায় দিয়েছেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) আইয়ুব খান এই তথ্য নিশ্চিত করেছেন।
আইয়ুব খান জানান, ২০১৪ সালে দায়ের করা এই হত্যা মামলায় আসামি ছিলেন ১০ জন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয়জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। বাকিরা খালাস পেয়েছেন।
২০১৪ সালের ২৯ জুলাই কচুয়া উপজেলার শংকরপুর গ্রামে অলিউল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় অলিউল্লাহর স্ত্রী জয়নব বেগম কচুয়া থানায় হত্যা মামলা করেন।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা