October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শেখ কামালের জন্মদিন শুক্রবার

ডেস্ক :  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৬৭তম জন্মদিন শুক্রবার (৫ আগস্ট)। ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানিন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে সপরিবারে নিহত হন তিনি।

প্রতিবারের ন্যায় এবারও আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহ শুক্রবার (৫ আগস্ট) শহীদ শেখ কামালের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

এদিন সকাল ৮টায় আওয়ামী লীগ ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ৯টায় বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়াও বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করতে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দেশবাসীকে সঙ্গে নিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।