ডেস্ক : জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন করতে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং তথ্যমন্ত্রণালয়ের প্রচার পত্র বিতরণ করা হয়েছে।
মিছিল ও সামাবেশে অংশ নিয়ে বক্তারা সন্ত্রাসবাদসহ দেশের সব ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মানববন্ধন শেষে পথচারীদের মাঝে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লিফলেট বিতরণ করেন তিনি।
প্রচারপত্রটিতে বলা হয়েছে,‘জঙ্গী-সন্ত্রাসবাদ রোগ যাই হোক ওষুধ একটাই জনতার প্রতিরোধ।’ এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘তারা ইসলামের কথা বলে মানুষ হত্যা করে অথচ পবিত্র কোরানে আছে, ‘যে ব্যাক্তি নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার কারণ ব্যতীত কাউকে হত্যা করল সে যেন গোটা মানবজাতিকে হত্যা করল’ (সূরা আল মায়িদা : ৩২ নং আয়াত)।
এ সময়ে রক্তপাত বন্ধ করে জঙ্গিদেরকে আত্ম-সমর্পণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আহ্বানে সাড়া না দিলে লাগাতার অভিযান চালিয়ে তাদের অস্তিত্ব ধ্বংস করা হবে। বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না।
পিরোজপুর থেকে বাসস সংবাদদাতা জানান, ‘জঙ্গী-সন্ত্রাস করবই নির্মূল’ শীর্ষক প্রচারপত্র বিতরণের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত অনুষ্ঠানে উপ-সচিব ও ডিডিএলজি মো: ঈদতাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এম.এ হাকিম হাওলাদার, জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর থেকে বাসস সংবাদদাতা জানান, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস নিমূলে এগিয়ে আসুন, জঙ্গি-সন্ত্রাস করবই নির্মূল’ এ শ্লোগানে লক্ষ্মীপুরে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী লিফলেট বিতরণ শুরু হয়েছে।।
মঙ্গলবার জেলা তথ্য অফিসের উদ্যোগে লক্ষ্মীপুর কালেক্টর ভবণ সামনের সড়কে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী লিফলেট বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন।
‘জঙ্গিবাদ নিপাত যাক, মানবতা মুক্তিপাক’ এবারের সংগ্রাম অর্থনৈতিক মুক্তির সংগ্রাম, জঙ্গি-সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম- এসব শ্লোগান লেখা প্রচার লিফলেট- রাস্তায় গিয়ে বিতরণ করেন জেলা প্রশাসক।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কংকন চাকমা, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাগুরা থেকে বাসস সংবাদদাতা জানান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির এক সভা মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সভাপতি জেলা প্রশাসক মহাবুবর রহমানের সভাপতিত্বে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, পুলিশ সুপার এ কে এম এসহান উল্লাহ, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, জেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি রইস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
দিনাজপুর থেকে বাসস সংবাদদাতা জানান, লাখো জনতা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলে স্বাধীনতার মূল্যবোধ ও সার্বভৌমত্ব চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার করেছেন।
মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গোর-এ শহীদ বড়ময়দানে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার লাখো মানুষের উপস্থিতিতে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জাকির হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা ১৪ দলের সমন্বয়ক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার মোঃ রুহুল আমিন এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ মোঃ আব্দুল লতিফ, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে স্মরণাতীতকালের বিশাল র্যালী শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। মঙ্গলবার দিনাজপুর শহর মিছিলের শহরে পরিণত হয়।
সূত্র: বাসস

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন