আদালত প্রতিবেদক : পল্লবী থানার বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছেন আদালত। সোমাবার (২৫ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসন মোল্যা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারী করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২৩ আগস্ট দিন ধার্য করেন আদালত। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-খালেদা জিয়ার বিশেষে সহকারী শিমুল বিশ্বাস, সাবেক এমপি সৈয়দা আশরাফি পাপিয়া, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
উল্লেখ্য, ২০১৫ সালে জানুয়ারি মাসে হরতাল অবরোধ চলাকালে এ মামলাটি দায়ের করা হয়।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা