October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নরসিংদীতে ট্রলারডুবিতে নিহত বেড়ে ৮

নরসিংদি প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় কাছে আড়িয়াল খা নদীতে ট্রলারডুবিতে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮ জনে। এর মধ্যে ৫ জন শিশু রয়েছে; ২ জন বয়স্ক নারী।
পুলিশ জানিয়েছে, আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার জংগীশিবপুর ব্রিজের গোড়া থেকে ৩০-৪০ জন যাত্রী নিয়ে নৌকাটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরিকান্দি গ্রামের গণি শাহর মাজারে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ২০০ গজ যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন ডুবে যায়। এ ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তারা।
রায়পুরা থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যাদের লাশ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে রয়েছেন মালদুয়েননেসা (৭০), ফুলেসা বেগম (৫০), রাকিব (১২), মার্জিয়া (৩), সম্রাট (৮), সুমাইয়া (৫), জেরিন (৮) ও ইয়াসিন (৭)।