ডেস্ক : মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অন্যতম প্রতিষ্ঠাতা কর্নেল আবু তাহের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ । ১৯৭৬ সালের ২১ জুলাই ফাঁসি দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জাসদ এই দিনটিকে তাহের দিবস হিসেবে পালন করে।
মুক্তিযুদ্ধের সময়ে আবু তাহের পাকিস্তান থেকে পালিয়ে ভারতে এসে দেরাদুনে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণশিবিরে যোগ দেন। এরপর তিনি দেশে এসে টাঙ্গাইল ও ময়মনসিংহে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেন। যুদ্ধে তিনি একটি পা হারান।
জিয়াউর রহমানের সামরিক সরকার এক মামলায় মহান এ দেশপ্রেমিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে তাহেরের ফাঁসির পর থেকেই তার পরিবারসহ বিভিন্ন মহল থেকে এ বিচারকে `প্রহসনের বিচার` এবং তাকে অন্যায়ভাবে `হত্যা` করা হয়েছে বলে অভিযোগ করে থাকেন। জাসদসহ বিভিন্ন দল ও সংগঠন এ মামলার বিচারের রায় বাতিল, মামলার সব দলিলপত্র প্রকাশ এবং কর্নেল তাহেরের রাষ্ট্রীয় সম্মান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিল।
২০১১ সালের মার্চ মাসে হাইকোর্টের এক রায়ে কর্নেল তাহেরের গোপন বিচারকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা এবং তাকে মরণোত্তর দেশপ্রেমিকের মর্যাদাদানের নির্দেশ দেওয়া হয়।
দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রয়াত এ নেতার পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও কর্নেল তাহের স্মৃতি সংসদ পৃথক আলোচনা সভা ও স্মরণসভার আয়োজন করেছে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত