ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুম আবদুল মান্নানের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আবদুল মান্নান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন, তিনি শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজিউন)।
আবদুল মান্নান কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) নির্বাচনী এলাকা থেকে ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ডা. আবদুল মান্নান মহিলা মেডিকেল কলেজ এবং নিওরোলোজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন