October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে জখম

ডেস্ক :  কক্সবাজার শহরে বৌদ্ধ বিহারের কর্তৃত্ব রাখাকে কেন্দ্র করে অপেল অং রাখাইন (৬২) নামে এক ভিক্ষুকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছেন অপর এক ভিক্ষু ময় অং রাখাইন।

বুধবার সকালে কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কের অগ্গমেধা বৌদ্ধ বিহারের ভিতরে এ ঘটনা ঘটে। আহতের অবস্থা আশঙ্কাজনক। তবে ঘটনার পরেই হামলাকারী পালিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, অজানা কারণে অগ্গমেধা বৌদ্ধ বিহারের ভিক্ষু ময় অং রাখাইন বয়োজেষ্ঠ্য অপর ভিক্ষু অপেল অং রাখাইনকে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে বিহারের স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা এসে রক্তাক্ত অপেল অংকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জরুরি বিভাগের চিকিৎসক নোবেল বড়ুয়া জানান, ভিক্ষুর মাথায় মারাত্মক জখম হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, ধারণা করা হচ্ছে বিহারের কর্তৃত্ব নিয়ে অপর ভিক্ষুকে কুপিয়ে জখম করেছেন ময় অং। তাকে আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।