October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে নবাগত চিত্রনায়িকা বুবলী

ডেস্ক প্রতিবেদন : শাকিব খান অভিনীত ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যাবেন নবাগত চিত্রনায়িকা শবনম বুবলী। যদিও আতংকের মধ্যে দিয়ে তার ঈদ কাটছে।

চিত্রনায়িকা শবনম বুবলী বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ ভালোই কাটছে কিন্তু গুলশানের ঘটনার আতংক এখনো কাটেনি। তার মধ্যে ঈদের দিন সকালে শোলাকিয়ার ঘটনায় খুব আপসেট ছিলাম। তবে একটা বিষয় খুব আনন্দের তা হলো- বাংলা সিনেমা দেখার জন্য নাকি দর্শকরা এতটাই ভিড় করছে যে, অনেকে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন। আবার পরের দিন আসছেন। এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক দিক। তাছাড়া এবার আমাদের সিনেমা হলের সংখ্যাও বেড়ে ৪ শত হয়েছে।’

সিনেমা দুটিতেই শাকিব খান নতুনভাবে এসেছেন এবং শিকারি সিনেমায় সুপারস্টার শাকিব খানকে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া সিনেমার মেকিং, গান, লোকেশন সবই খুব ভালো সুতরাং  সিনেমা দুটি দেখতে প্রেক্ষাগৃহে যাব।’

বুবলী অভিনীত ‘বসগিরি’ সিনেমার ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে। এখন বাকী আছে এ সিনেমার গানের দৃশ্য। ঈদের ছুটির পর দেশের বাইরে এসব গানের দৃশ্যধারণের কাজ হবে। এতে শাকিবের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন বুবলী। এছাড়াও ‘শুটার’ সিনেমায় শাকিবের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন এই অভিনেত্রী। জুলাই মাসের শেষের দিকে কিংবা আগস্টের শুরুতে এ সিনেমার শুটিং শুরু হবে আশা করেন  তিনি।