October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নিশা দেশাই ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল রোববার সকালে ঢাকায় এসেছেন।

রোববার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আলোচনা করবেন নিশা দেশাই। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার সচিবালয়ের দপ্তরে আলোচনা করবেন তিনি।

জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের পাশাপাশি সমাজের বিভিন্ন পেশাজীবীর সঙ্গে আলাদাভাবে মতবিনিময়ের কথা রয়েছে নিশা দেশাইয়ের।

১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পরবর্তী পরিস্থিতিতে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া–বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। গত মে মাসের পর এটি তার দ্বিতীয় ঢাকা সফর। ওই সময় রাজধানীর কলাবাগানের বাসায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিনি ঢাকা সফর করেন।