November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ময়মনসিংহে বিপুল পরিমাণ নিবন্ধিত মোবাইল সিমসহ আটক ৩

ডেস্ক প্রতিবেদন :  ময়মনসিংহে বিপুল পরিমাণ নিবন্ধিত মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র ও ভিওআইপি সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

বুধবার রাতে শহরের সানকিপাড়ায় নয়ন মণি মার্কেট এলাকার একটি বাসায় অভিযানে এসব জব্দ হয়।

ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয় বলে কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম নিশ্চিত করেছেন।

তারা হলেন- জহিরুল ইসলাম (২০), হুমায়ুন (২৫) ও রুহুল আমিন (২০)।

ওসি বলেন, গোপন সংবাদে রাত ১১টার দিকে সানকিপাড়া এলাকার একটি ছয়তলা ভবনের পাঁচতলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র ও ভিওআইপি সরঞ্জামসহ ওই তিনজনকে আটক করা হয়।