ডেস্ক: ভারতের মুম্বাই অঙ্গরাজ্যের আন্ধেরিতে ওষুধের দোকানে অগ্নিকাণ্ডে পাঁচ শিশুসহ অন্তত ৮ জন নিহত একজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আন্ধেরির জুহু গলির ওয়াফা মেডিকেল স্টোরে আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটেছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ভবনের নিচতলায় ছিল ওয়াফা মেডিকেল স্টোর। দ্বিতীয় ও তৃতীয় তলায় বেশ কয়েকটি পরিবার বসবাস করছিল। নিচতলায় ওষুধের স্টোরে আগুন ছড়িয়ে পড়লে আটজনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় আহত আরো একজনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, যথাযথ তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।