ডেস্ক প্রতিবেদন : কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্পের অস্ত্র লুট ও একজনকে হত্যার ঘটনায় পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয় বলে রাইজিংবিডিকে জানান র্যাব-৭-এর কোম্পানি কমান্ডার এএসপি সারাফাত।
তিনি জানান, বৃহস্পতিবার অভিযান চালিয়ে টেকনাফে অস্ত্র লুটের ঘটনা জড়িত পাঁচ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রফিক নামে এক ডাকাতসর্দার রয়েছে।
প্রসঙ্গত, গত ১১ মে টেকনাফের নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরের আনসার ক্যাম্পে হামলা চালিয়ে আনসার সদস্যকে হত্যা এবং ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করা হয়।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী