October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শতাধিক শিশুকে ঈদ উপহার প্রদান

ডেস্ক:  ঈদুল ফিতরকে সামনে রেখে শিশুদের জন্য ইফতার আয়োজন ও ঈদ উপহার বিতরণ করেছে অনলাইন ক্লাসিফাইড সাইট ‘এখানেই ডট কম’। শিশুদের মুখে হাসি ফোটাতে এ অভিনব পদক্ষেপ গ্রহণ করে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ক্লাসিফাইড সাইট।

‘সেল ফর স্মাইল’ ক্যাম্পেইনের আওতায় ২৭ জুন (সোমবার) শতাধিক শিশুকে ঈদ উপহার প্রদান করে। একই সঙ্গে উপহার দেয়ার পাশাপাশি শিশুদের সঙ্গে ইফতার করেন এখানেই ডট কমের সিইও সাইলেন্দ্র নাথান, মার্কেটিং ডিরেক্টর শাহেদ রেদওয়ান নিপুন, বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার মুনাফ মুজিব চৌধুরী, মার্কেট অ্যাক্টিভিশনের অ্যাসিসট্যান্ট ম্যানেজার মো. হাফিজুর রহমান তরফদার প্রমুখ।

সাইলেন্দ্র নাথান বলেন, দৈনন্দিন জীবনে সবার জন্য একটু বেশি খুশি ও স্বাচ্ছন্দ্য আনার চেষ্টা করে এখানেই ডট কম। এরই ধারাবাহিকতায় শিশুদের সঙ্গে ইফতার এবং ঈদ উপহার তুলে দেয়ার মাধ্যমে শিশুদের মুখে হাসি ফোটানোর এ পদক্ষেপ গ্রহণ করেছি।

তিনি আরো বলেন, এখানেই ডট কম বিশ্বাস করে প্রতিটি শিশু দেশের ভবিষ্যৎ এবং প্রতিটি শিশুরই আছে সবার সঙ্গে মিলে সমানভাবে বেঁচে থাকার অধিকার। শিশুরা যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে সে দায়িত্ব আমাদের সবার। বাংলাদেশের সবচেয়ে খুশির দিনটিতে শিশুদের মুখে হাসি ফোটানের জন্য এখানেই ডট কমের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছে ‘শিশুদের জন্য আমরা’ এবং ‘উই ফাউন্ডেশন’।

উল্লেখ্য, ঈদ উপহার তুলে দেয়ার মাধ্যমে শিশুদের মুখে হাসি ফোটানোর এ পদক্ষেপে ক্লাসিফাইড এ সাইটটির সঙ্গে রয়েছে ‘শিশুদের জন্য আমরা’ এবং ‘উই ফাউন্ডেশন’ এনজিও।