আদালত প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ৪ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম অভিযোগ গঠন শুনানির জন্য যথেষ্ট প্রস্তুত না থাকায় সময়ের আবেদন করেন । শুনানি শেষে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম পরবর্তী দিন ঠিক করেন।
গত ২৫ মে প্রবীর সিকদার সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে মামলাটি ফরিদপুর আদালতে চলাকালীন সময় ওই আদালত প্রবীর সিকদারের জামিন মঞ্জুর করেন। পরবর্তী সময়ে আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেন।
প্রবীর সিকদার বর্তমানে দৈনিক বাংলা ৭১, উত্তরাধিকার-৭১ নিউজ অনলাইন পত্রিকা ও উত্তরাধিকার নামের একটি ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক।
গত বছরের ১৬ আগস্ট প্রবীর সিকদারকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতোয়ালী থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে একটি মামলা করা হয়। মামলাটি করেন জেলা পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। সেই রাতেই প্রবীর সিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ১৯ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা