ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে টানা তিনবার হারের পর অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অধিনায়কের দেখানো পথে পা বাড়ালেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার জাভিয়ের মাশ্চেরানো। শোনা যাচ্ছে তিনিও নাকি জাতীয় দল থেকে অবসরে যাওয়ার কথা বলেছেন।
ইএসপিএন এর স্পোর্টস সেন্টার তাদের অফিসিয়াল ভেরিফায়েড টুইটার পেজে মাশ্চেরানোর অবসরের কথাটি জানায়। সেখানে বলা হয়, ‘আর্জেন্টিনা দলের হয়ে মাশ্চেরানো আর খেলবেন না।’
২০০৩ সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় মাশ্চেরানোর। তিনি এ পর্যন্ত দলের হয়ে ১৩০টি ম্যাচে খেলেছেন। মাঝমাঠ সামলানোর পাশপাশি করেছেন ৩ গোলও।
তবে মেসি ও মাশ্চেরানোর অবসরের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএফ)। এমন গুঞ্জনও শোনা যাচ্ছে, দলের বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারই অবসরে যেতে পারেন। যেখানে নাম আসছে অ্যাঙ্গেল ডি মারিয়া, লুকাস বিগলিয়া, এভার বানেগা, এজিকিয়েল লাভেজ্জিদের। আর্জেন্টিনার এভাবে হারের ফলেই এমন সিদ্ধান্তে উপনীত হতে যাচ্ছেন তারা।
জাতীয় দল থেকে যদি একসঙ্গে এত সিনিয়র ফুটবলার অবসরে যান তাহলে আর্জেন্টিনার কাঠামো কেমন দাঁড়াবে! ফুটবলের ইতিহাসে এটি একটি বিরল ঘটনাই হবে। সবচেয়ে শক্তিশালী দলটি সবচেয়ে খর্ব শক্তির দলে রূপান্তরিত হবে।
তবে মেসি তার অবসরের সিদ্ধান্ত বদলাতেও পারেন- এমনটিও শোনা যাচ্ছে। দলের গোলরক্ষক সার্জিও রোমেরো বলেন, ‘মেসিকে ছাড়া জাতীয় দল আমি কোনোভাবেই চিন্তা করতে পারি না। আমি আশা করছি সে এ বিষয়ে পুনর্বিবেচনা করবে।’

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ