নিজস্ব প্রতিবেদক : পবিত্র শবে কদরের পরদিন আগামী ৪ জুলাই সোমবার দেশের সব ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই শনিবার ব্যাংক খোলা থাকবে। আর ২ ও ৩ জুলাই পোশাকশিল্প এলাকার ব্যাংকগুলো খোলা থাকবে।
রোববার সকালে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আনওয়ারুল ইসলাম।
এর আগে ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করেন। ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই অফিস করতে হবে। ফলে এবারের ঈদে টানা নয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এ বিভাগের আরো..
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
তেঁতুলিয়ায় আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস
বগুড়া যমুনা চরে বাদামের বাম্পার ফলনের সম্ভবনা