November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ইত্যাদিতে, চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা আলমগীর

ডেস্ক প্রতিবেদন :  চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা আলমগীর। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত ‘ইত্যাদি’তে তিনি চমক নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। ৪ মিনিটের একটি বিশেষ পর্বে দেখা যাবে তাকে। এর মধ্য দিয়ে দীর্ঘ এক দশক পর বিটিভিতে অভিনয়  করলেন চিত্রনায়ক আলমগীর।

জানা গেছে, হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’তে আলমগীরের পর্বটিতে দেখা যাবে ভিনগ্রহের তিন বাসিন্দার পৃথিবী নামক গ্রহে আগমন ও নানা অভিজ্ঞতা নিয়ে ফিরে যাওয়া। যার পরপরই মঞ্চে এসে উপস্থিত হন আলমগীর। শেষ অংশে একটি দেশাত্মবোধক গানের পরিবেশনায় ৩০ জন শিশু শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন এই নায়ক। বিদ্রূপাত্মক ও রসালো এই পর্বটিতে উঠে এসেছে অনেকগুলো সমসাময়িক বিষয়।

এই অংশে ভিনগ্রহের মানুষের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির ও চিত্রনায়ক ইমনকে।

‘ইত্যাদি’ বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।