ডেস্ক প্রতিবেদন : চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা আলমগীর। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত ‘ইত্যাদি’তে তিনি চমক নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। ৪ মিনিটের একটি বিশেষ পর্বে দেখা যাবে তাকে। এর মধ্য দিয়ে দীর্ঘ এক দশক পর বিটিভিতে অভিনয় করলেন চিত্রনায়ক আলমগীর।
জানা গেছে, হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’তে আলমগীরের পর্বটিতে দেখা যাবে ভিনগ্রহের তিন বাসিন্দার পৃথিবী নামক গ্রহে আগমন ও নানা অভিজ্ঞতা নিয়ে ফিরে যাওয়া। যার পরপরই মঞ্চে এসে উপস্থিত হন আলমগীর। শেষ অংশে একটি দেশাত্মবোধক গানের পরিবেশনায় ৩০ জন শিশু শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন এই নায়ক। বিদ্রূপাত্মক ও রসালো এই পর্বটিতে উঠে এসেছে অনেকগুলো সমসাময়িক বিষয়।
এই অংশে ভিনগ্রহের মানুষের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির ও চিত্রনায়ক ইমনকে।
‘ইত্যাদি’ বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী