November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : ঈদকে সামনে রেখে অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী নিজেই।

বৈঠকে ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়েও জোর দিয়েছেন মন্ত্রী। তাদের বেতন পরিশোধের সুবিধার্থে আগামী ২ ও ৩ জুলাই শিল্পাঞ্চলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার জন্যও অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।