November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

হ্যালো বলতে, শয়নকক্ষে একটি অজগর (ভিডিও)

বিদেশ ডেস্ক : সকালে ঘুম ভেঙে দেখছেন আপনার ঘরে একটি অজগর সাপ নড়াচড়া করছে! আপনি কী ভাববেন, সকালে এটি আপনাকে হ্যালো বলতে ঘরে ঢুকেছে। নাকি ভয়ে চিৎকার চেঁচামেঁচি শুরু করবেন?

অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ডের মিশন বিচের একটি বাড়িতে এমন ঘটনা ঘটেছে। বাড়ির মালিক টৃনা হিব্বার্ড জানান, দুদিন আগে সকালে ঘুম থেকে উঠে দেখেন তার শয়নকক্ষে একটি অজগর।

হিব্বার্ড জানান, তার বাড়ি আসা এক বন্ধু প্রথমে সাপটিকে দেখতে পান। তিনি বলেন, ‘আমার ধারণা সে খাবারের সন্ধানে অথবা আমাকে হ্যালো বলতে এসেছিল। এটি অনেকদিন ধরেই আমার বাড়ির ছাদে বসবাস করছিল।’

হিব্বার্ড সাপ ধরার লোককে খবর দিলে তারা সেটিকে ধরে প্লাস্টিকের কনটেইনারের মধ্যে ভরে ফেলেন।

মন্টি নামের ওই অজগর ৫ দশমিক ২ মিটার লম্বা এবং ওজন ৪০ কেজি। সাপ ধরতে আসা ডেভ গডউইন বলেন, ‘যখন আপনি এদের কাছে আসতে চাইবেন তখন এরা গার্গল (গড়গড়া) করার মতো শব্দ করে বুঝিয়ে দেবে, আমার কাছে আসবেন না। প্রথমে একজোড়া সাঁড়াশি দিয়ে তার মাথাটা চেপে ধরি। কিন্তু সাঁড়াশি দিয়ে ধরা যাচ্ছিল না। কারণ এটা অনেক বড় ছিল। এরপর তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করি এবং তাকে কনটেইনারে ভরে ফেলি।

সাপটিকে পরে ক্যাসোয়ারি কোস্ট রিজিওনাল কাউন্সিল এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

https://youtu.be/CiENwPw47c8