নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে পাস হওয়া ৪টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মোতাহের হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত ৪টি (চার) বিলে ২১ জুন ২০১৬ তারিখ তাঁর সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
রাষ্ট্রপতির সম্মতিপ্রাপ্ত বিলগুলো হচ্ছে : নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০১৬; দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল, ২০১৬; Navy (Amendment) Bill, ২০১৬ ও বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল, ২০১৬।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন