ডেস্ক বিনোদন: কক্সবাজার মাদ্রাসা রোডের হুদা কবিতা মঞ্চ। একটি সাইন বোর্ড ঝুলছে, এতেই তা লেখা আছে। পেছনে ঝাউ গাছের সমাহার। আর এ মঞ্চের মাটিতে পাতা আছে মাদুর। এতেই গোল করে বসে খাচ্ছে একদল পথশিশু। আর তাদের প্লেটে খাবার তুলে দিচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।
তবে এ ঘটনাটি বাস্তব জীবনের নয়, অনন্য মামুনের নির্মিতব্য ‘আমি তোমার হতে চাই’ শিরোনামের চলচ্চিত্রে এ দৃশ্য দেখা যাবে। কিন্তু এ দৃশ্য রূপায়নের জন্য এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যা সিনহা মিম।
বর্তমানে এ সিনেমার শুটিং নিয়ে কক্সবাজারে অবস্থান করছে ‘আমি তোমার হতে চাই’ সিনেমার টিম। শুটিংয়ের কিছু স্থিরচিত্র মিম তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমি তোমার হতে চাই’ সিনেমার শুটিংয়ে পথ শিশুদের সঙ্গে। এই ছবিগুলো অনেক কিউট।খুব মজা করে শুটিং করছি।’
এতে চঞ্চল, বাচাল প্রকৃতির এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন মিম। মিমের চরিত্রের নাম শ্রেয়া। পথশিশুদের পড়াশোনা করান শ্রেয়া। মাঝে মধ্যে শিশুদেরকে নিজের হাতের রান্না করা খাবারও বিতরণ করে সে।
এ সিনেমায় মিমের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। চিত্রনাট্য-সংলাপ রচনা করেছেন অনন্য মামুন ও সোমেশ্বর অলি। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো টালিউডে আইটেম গানে কোমর দুলাবেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী