ডেস্ক প্রতিবেদন : রাজধানীর রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা জোরদার করায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ভারত। এছাড়া সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ চাইলে যেকোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত আছে বলেও জানিয়েছে দেশটি।
রোববার দুপুরে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা রামকৃষ্ণ মিশন পরিদর্শনের সময় এ কথা বলেন।
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় হত্যার হুমকি দিয়ে রামকৃষ্ণ মিশনে একটি চিঠি আসে। চিঠিতে উল্লেখ রয়েছে, ‘তোমরা হিন্দু। বাংলাদেশ একটি ইসলামি রাষ্ট্র, এ দেশে ধর্ম প্রচার করতে পারবে না। তোমরা ভারতে যাও। নাহলে তোমাদের কুপিয়ে হত্যা করা হবে।’
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, শুধু ঢাকায় রামকৃষ্ণ মিশন নয়, বাংলাদেশের ৪০টি কেন্দ্রের লোকজনদের নিরাপত্তা দিতে সক্ষম। এ ব্যাপারে আমাদের আস্থা আছে। তবে হুমকির পরপরই পুলিশ ও বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে যে পদক্ষেপ নিয়েছে, তাতে আমরা কৃতজ্ঞ, সন্তুষ্ট।
রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ ও মিশনের সম্পাদক স্বামী ধ্রুবেশানন্দ সাংবাদিকদের বলেন, হুমকির চিঠি পাওয়ার পরপরই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে দিয়েছে। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ওই ঘটনার পর থেকে মিশনের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের পর খাতায় নাম-পরিচয় লিপিবদ্ধ করে লোকজনের রামকৃষ্ণ মিশনে প্রবেশের বিষয়টি নিশ্চিত করছে। পুলিশের নেওয়া পদক্ষেপের পর আমরা নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হয়েছি।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন