ডেস্ক প্রতিবেদন : মডেল এবং গান বাংলা টেলিভিশনের মার্কেটিং এক্সিকিউটিভ সাবিরা হোসাইন আত্মহত্যা করেন গত মাসের ২৪ তারিখ। সেই রেশ কাটতে না কাটতেই আরো এক মডেল আত্মহত্যা করলেন। তার নাম সিনহা রাজ। তিনি ২০১৪ সালের ভিট মডেল প্রতিযোগী ছিলেন।
মঙ্গলবার রাত ১২টার পরে মহাখালীর দক্ষিণপাড়ার ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সিনহাকে দেখতে পেয়ে তার স্বামী অভিজিৎ ও প্রতিবেশীরা উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে, দাম্পত্য জীবনে স্বামী অভিজিৎ অভির সঙ্গে বনিবনা না হওয়ার আত্মহত্যা করেন সিনহা। এ ঘটনার পর পুলিশ অভিজিৎ অভিকে গ্রেফতার করেছে। অভিজিৎ টুকটাক অভিনয় এবং নির্মাণের সঙ্গে জড়িত আছেন।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী