October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জঙ্গি শনাক্তকরণে নতুন সফটওয়ার ফেস্পশন!

ডেস্ক প্রিতিবেদন : জঙ্গি শনাক্তকরণে নতুন সফটওয়ার ফেস্পশন। যে সফটওয়্যার শুধু চোখ-মুখ দেখে বলে দিতে পারবে, কে জঙ্গি আর কে নয়। ইসরায়েলি সংস্থার তৈরি নয়া এই সফটওয়্যারের নাম ফেস্পশন। খবর- জিনিউজ।

হিংসা বাড়ছে। বাড়ছে আইএস, ইন্ডিয়ান মুজাহিদিন, লস্কর এ তৈয়বা, আল-কায়দা, জামাত উদ দাওয়াত, জেএমবির মতো জঙ্গি সংগঠনের সংখ্যা। আক্রমণ বাড়ছে। কখনও মার্কিন মুলুক, কখনও ফ্রান্স।

জঙ্গি চেনার উপায় : প্রথমেই চোখ মুখ স্ক্যান করবে এই সফটওয়্যার। এরপর এর ভিত্তিতে তৈরি হবে প্রোফাইল। আর সেই প্রোফাইলই জানিয়ে দেবে ওই ব্যক্তি জঙ্গি কিনা।

সংস্থার দাবি, তাদের কাছে থাকা প্রযুক্তিতে ধরে ফেলা যাবে আত্মগোপন করে থাকা জঙ্গি বা অপরাধীদের।

সফটওয়্যারটি কাজ করবে যেভাবে : মানুষের জিনেই লুকিয়ে থাকে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। সে রোজ কী করে? তার আসল পেশা, সে একজন ছাপোষা মানুষ না রোজ অপরাধ জগতে তার আনাগোনা- সবই রেকর্ড হয়ে যায় তার জিনগত বৈশিষ্ট্যে। এই সব জিন, তথ্যের সিগন্যাল পাঠায় মুখে ও চোখে।

নতুন এই সফটওয়্যার একজনের চোখ ও মুখ স্ক্যান করে এই জিনগত বৈশিষ্ট্যগুলোকে বের করে নেয়। তার ভিত্তিতেই অল্প সময়ে তৈরি হয়ে যায় একজনের প্রোফাইল।

তাদের এই প্রযুক্তি নিরাপত্তা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে বলেও দাবি করেছে ফেস্পশন।

বছর দুয়েক আগেই যাত্রা শুরু করেছে ইসরায়েলি এই তথ্য প্রযুক্তি সংস্থা। বর্তমানে এই সংস্থা আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে প্রযুক্তিগত নিরাপত্তায় চুক্তি সই করেছে।