ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ দিয়ে শেষ হল কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা। আর্জেন্টিনা-চিলির মত দলগুলো শেষ আটে জায়গা পেলেও গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ও ব্রাজিলের মতো ‘হট ফেভারিটরা’। এবার ঠিক হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের লাইনআপও।
সেমিতে ওঠার লড়াইয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ রানারআপ ইকুয়েডর। দ্বিতীয় কোয়ার্টারে ‘বি’ গ্রুপের শীর্ষে থাকা পেরুর বিপক্ষে মাঠে নামবে গ্রুপ ‘এ’র রানারআপ কলম্বিয়া।
একইভাবে শতভাগ জয়ে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চ্যালেঞ্জের মুখে পড়বে ‘সি’ গ্রুপের রানারআপ ভেনেজুয়েলা। শেষ টিম হিমেবে সেমিতে পা রাখার লক্ষ্যে মেক্সিকোকে মোকাবেলা করবে চিলিয়ানরা।
এক নজরে কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
১৭ জুন – যুক্তরাষ্ট্র বনাম ইকুয়েডর (সকাল সাড়ে ৭টায়)।
১৮ জুন – পেরু বনাম কলম্বিয়া (সকাল ৬টা)।
১৯ জুন – আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা (ভোর ৫টা)।
১৯ জুন – মেক্সিকো বনাম চিলি (সকাল ৮টা)।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ