ডেস্ক প্রতিবেদন : বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, সাড়ে ৩ ঘণ্টাব্যপী সফল অপারেশনের মাধ্যমে একটি টিউমার অপসারণ করা হয়।
অপারেশনের পর খোকার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, দুরারোগ্য ক্যন্সারে আক্রান্ত হয়ে সাদেক হোসেন খোকা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী