নিজস্ব প্রতিবেদক : কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে জাসদ (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে।
রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ের সিঁড়িতে রবিবার সকাল ১০টার দিকে কে বা কারা একটি প্যাকেটে করে এ কাপড় রেখে যায়।
জাসদের সহ-দপ্তর সম্পাদক ও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ‘প্যাকেটটিতে একটি সাদা কাফনের কাপড়। কাপড়ের ওপর লাল কালিতে লেখা ‘কোরআনের আইন বিরোধিতাকারী ইনুর মৃত্যুদণ্ড।’
সাজ্জাদ হোসেন বলেন, ‘পুলিশ আসছিলো। আলামত হিসেবে ঐ কাপড়, চিঠি এবং ইনু ভাইয়ের ছবি সম্বলিত লেখাটি নিয়ে গেছে। পুলিশ প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদের জানিয়েছেন।’

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী