October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ইউরো চ্যাম্পিয়নশিপে সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ডেস্ক প্রতিবেদন : ইউরো ফুটবল-২০১৬ চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড ও রাশিয়ার ম্যাচের আগে ও পরে দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। খবর বিবিসি।

খবরে বলা হয়, ঘটনাটি ঘটে ফ্রান্সের মার্সেই শহরে। এই সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের একজন ব্রিটিশ।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এ ঘটনায় তদন্ত করে দেখবে বলে জানিয়েছে।

৩ দিন আগে থেকেই মার্সেই শহরের ফুটবল সমর্থকদের মাঝে সংঘাত চলে আসছে। ইংল্যান্ড রাশিয়া ম্যাচ শুরুর আগে ওল্ড পোর্ট এলাকায় দু’পক্ষের মারামারি থামাতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে।

সংঘর্ষ তখন চলছিল মাঠের বাইরেই। তবে ইংল্যান্ডের সাথে খেলা শেষ হওয়ার পর রাশিয়ার সমর্থকরা ইংল্যান্ড দলের সমর্থকদের ওপর নতুন করে হামলা চালায় স্টেডিয়ামের ভেতরেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা চলার সময় রাশিয়ার সমর্থকরা ছুড়তে আগুনের পিণ্ড থাকে এবং তাদের কেউ কেউ দু’পক্ষের মধ্যকার বিভাজন মূলক বেষ্টনীর ওপর উঠে পড়ে।

এসময় আতঙ্কিত হয়ে পড়তে দেখা যায় ইংলিশ সমর্থকদের। বিবিসির স্পোর্টস এডিটর ড্যান রোয়ান এক টুইটে লিখেছেন, এটি উয়েফার জন্য বিরাট এক প্রশ্ন।

রাশিয়া ও ইংল্যান্ডের সমর্থকদের সঙ্গে এক সময় ফরাসি ফুটবল সমর্থকরাও এই সংঘাতে জড়িয়ে পড়ে। যদিও সমর্থকদের বিশাল অংশই শান্ত ছিল কিন্তু স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলা চলছিলই।

উয়েফা কর্তৃপক্ষ বলছে, যারা এ ধরনের আচরণ করতে পারে ফুটবলের সাথে তাদের কোনও সম্পর্ক থাকতে পারে না।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, ইংল্যান্ড দলের সমর্থকদের আচরণ ছিল লজ্জাজনক।