October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

স্বর্ণের দোকান থেকে টাকা নিয়েই উধাও এক বানর (ভিডিও)

বিদেশ ডেস্ক : স্বর্ণের দোকান থেকে ১০ হাজার টাকা নিয়েই উধাও হয়ে গেল এক বানর। আর ঘটনাই ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় ঘটনাটি ঘটে রবিবার।

ব্রিটেনের স্কাই নিউজের খবরে বলা হয়, সকাল বেলা দোকান খুলেছিলেন ওই দোকানের ব্যবসায়ী। হঠাৎই একটি বানর এসে উৎপাত শুরু করে। বাইরে কিছুক্ষণ থেকে এক সময় ভেতরে ঢুকে সেটি।

ভেতরে ঢুকেই একটা সময় নজর যায় ক্যাশ কাউন্টারে।

দোকান মালিক রবি জানান, ‘দোকানের বাইরে ছিল বানরটি। হঠাৎ করেই দোকানে ঢোকে সেটি। এক সময় ক্যাশ কাউন্টারে এসে বসে।’

তিনি বলেন, ‘এটা এখানে সেখানে তাকিয়ে দেখছিল এবং হঠাৎ করেই ড্রয়ার থেকে টাকা বের করে এবং চলে যায়। আমরা সেটিকে খাবার দিয়েছিলাম। কিন্তু সেটি তা নেয়নি।’

১০ হাজার টাকার বান্ডেল নিয়ে চম্পট দেয় বানরটি।

তবে এ নিছকই বানরের বাঁদরামি না চৌর্যবৃত্তিতে প্রশিক্ষণের ফল, তা-ই এখন গবেষণার বিষয়!

https://youtu.be/q8r15fIGEVI