November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ব্যারিস্টার শাকিলার জামিন আপিলে বহাল, মুক্তিতে বাধা নেই

আদালত প্রতিবেদক :  জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে গ্রেফতার ব্যারিস্টার ফারজানা শাকিলার বিরুদ্ধে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করেছে দিয়েছেন আপিল বিভাগ। ফলে জামিনে মুক্তি পেতে ফারজানা শাকিলার আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এ রায় দেন। আদালতে ফারজানা শাকিলের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারজানা শাকিলাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। একইসঙ্গে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি পাঠিয়ে দেয়া হয়।