নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রশিক্ষণ কেন্দ্রের ৮৮তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন হয়েছে। আজ রবিবার দুপুরে বিজিবি ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের বীরশ্রেষ্ঠ শহীদ নুর মোহাম্মদ শেখ হলে অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেছেন, ‘জঙ্গিরা এখন কোণঠাসা হয়ে সাহসী কর্মকর্তাদের টার্গেট করেছে। কর্মকর্তাদের না পেয়ে তাদের পরিবারের ওপর আক্রমণ চালাচ্ছে। পুলিশের সৎ, দক্ষ এবং চৌকস কর্মকর্তা বাবুল আক্তার’কে না পেয়ে তার স্ত্রী’কে হত্যা করা হয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমনে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের ভূমিকা ছিল প্রশংসনীয়। জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল কর্মকর্তারা সাহসীকতার সাথে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন; তাদের পরিবারের নিরাপত্তা এবং কিভাবে সুরক্ষা দেওয়া যায় সেটি চিন্তা-ভাবনা করা হচ্ছে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ (পিএসসি), বিজিবি ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক প্রমুখ।
অনুষ্ঠানে প্যারেড পরিচালনা করেন প্যারেড কমান্ডার মেজর আবু রাসেল সিদ্দিকী ও প্যারেড অ্যাডজুটেন্ট এডি মো. আলী আজগর সরদার।
এ সময় ড্রিল, শারীরিক উৎকর্ষ, ফায়ারিং, সংগীন যুদ্ধ ও সর্ব বিষয়ে সেরা রিক্রুটদের পুরস্কৃত করা হয়।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী