ক্রীড়া প্রতিবেদক: কর ফাঁকির মামলায় বার্সেলোনার আদালতে হাজিরা দিয়েছেন বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলে দ্রুত আদালতে ঢুকে যান মেসি আর তার বাবা হোর্হে হোরাসিও মেসি।
গত মঙ্গলবার থেকে শুনানি শুরু হলেও বৃহস্পতিবার এতে অংশ নেন মেসি। ২০০৭ ও ২০০৯ সালের মাঝামাঝি সময়ে মেসি ও তার বাবা ৪২ লাখ ইউরো কর ফাঁকি দেন বলে অভিযোগ এনেছিল স্পেনের কর কর্তৃপক্ষ।
তবে মেসির আইনজীবীদের দাবি, চুক্তির বিষয়গুলো সবসময়ই মেসির বাবা কিংবা মেসির ভাই দেখতেন। মেসি শুধু স্বাক্ষর করতেন। তারা জানান, মেসির বাবা চুক্তি সম্পর্কে কিছু জেনে থাকতে পারেন তবে মেসি নয়। কর ফাঁকিতে মেসি কোনওভাবেই জড়িত ছিলেন না।
উল্লেখ্য, দোষী সাব্যস্ত হলে ২২ মাস করে কারাদণ্ড হতে পারে মেসি ও তার বাবার। তবে স্পেনে সহিংস অপরাধ না করলে দুই বছরের নিচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না।
আদালতে হাজিরা দিলেও মেসি শিগগিরই আর্জেন্টিনার কোপা আমেরিকার দলের সঙ্গে যোগ দেবেন। যুক্তরাষ্ট্রে আগামী শুক্রবার শুরু হবে কোপা আমেরিকার শতবর্ষী আসর।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ