October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মাহির বন্ধুকে আদালতে তোলা হবে

আদালত প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহির দায়ের করা মানহানি মামলায় তার বন্ধু শাওনকে আদালতে তোলা হবে মঙ্গলবার।

ফেসবুকে ছবি প্রকাশ করে মানহানি করার অভিযোগে মাহি তার বন্ধু শাহরিয়ার ইসলাম ওরফে শাওনের বিরুদ্ধে গত শুক্রবার (২৭ মে) রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে শাওনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মাহির বন্ধুকে আদালতে তোলা হবে মঙ্গলবার

মামলার পরদিন সকালে দক্ষিণ বাড্ডার বাসা থেকে শাওনকে গ্রেফতার করা হয়। ওই দিনই সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ তাঁকে আদালতে পাঠায়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

মাহি তার দায়ের করা মামলায় উল্লেখ করেছেন, গত ২৭ মে তাঁর বন্ধু শাওনের সঙ্গে তাঁর কিছু ছবি কয়েকটি অনলাইন নিউজপোর্টাল এবং ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনার সঙ্গে শাওন ছাড়া তাঁর কয়েকজন বন্ধু হাসান, আলামিন, খাদেমুল ও শাহরিয়ারের খালাতো ভাই রেজওয়ান জড়িত বলে মাহির ধারণা। বিয়ে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এসব ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে।

মামলার এজাহারে মাহি অভিযোগ করেন, গত ২৫ মে তাঁর বিয়ে হয়েছে। এ অবস্থায় দাম্পত্য সম্পর্ক নষ্ট ও তাঁকে সামাজিকভাবে হেয় করতে তাঁরা এসব করছেন।