সিলেট প্রতিনিধি : মানহানি মামলায় বেকসুর খালাস পেলেন দৈনিক সবুজ সিলেটের সম্পাদকসহ ৩ সংবাদকর্মী। রোববার বিকেলে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী এ রায় দেন।
খালাসপ্রাপ্তরা হলেন দৈনিক সবুজ সিলেটের সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান, তৎকালীন ব্যবস্থাপনা সম্পাদক কাজী তোফায়েল আহমদ ও তৎকালীন সিনিয়র রিপোর্টার ও বর্তমানে পরিবর্তন ডটকমের জেলা প্রতিনিধি দিপু সিদ্দিকী।
মামলার আসামি পক্ষের আইনজীবী মুহাম্মদ তাজ উদ্দিন জানান, ২০১১ সালে দৈনিক সবুজ সিলেটে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে পত্রিকাটির বিরুদ্ধে জাতীয় পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামীম দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় একটি মামলা করেন। দীর্ঘ শুনানির পর রোববার বিকেল পৌনে ৪টায় কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনাসহ আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের বেকসুর খালাস দেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট তাপস কান্তি ভট্টাচার্য্য, অ্যাডভোকেট এইচ এম ইরশাদুল হক, অ্যাডভোকেট আবুল খায়ের মোহাম্মদ হেলালসহ আরো বেশ কয়েকজন আইনজীবী।

এ বিভাগের আরো..
শুধুমাত্র নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে চালানোর অনুমতি দেওয়া হবে : আরাফাত
গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সমাজের জন্য অনুসন্ধানী রিপোর্টিং খুবই প্রয়োজন : তথ্যমন্ত্রী