নিজস্ব প্রতিবেদক : বিশেষ ক্ষমতা আইনে দারুস সালাম থানার দায়ের করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। চার্জশিটে খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
রোববার ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে দারুস সালাম থানার এসআই শঙ্খবালাসহ মামলার দুই তদন্তকারী কর্মকর্তা এ দুটি চার্জশিট দাখিল করেন। এর একটি মামলায় আসামি রয়েছে ২৮ জন, অন্যটিতে ২৩ জন।
এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আমানুল্লা আমান, বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া প্রমুখ।
২০১৫ সালে হরতাল অবরোধ চলাকালে ফ্রেব্রুয়ারি ও মার্চ মাসে এ মামলা দুটি দায়ের করা হয়।
এ নিয়ে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৫টি মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী