ইবি প্রতিনিধি: চলন্ত মোটরসাইকেলে হামলা চালিয়ে ও কুপিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানকে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে তার সঙ্গে থাকা সানোয়ার হোসেন সানা নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের বিআরবি ক্যাবলসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরতলীর বটতৈল থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন শিক্ষক সাইফুজ্জামান ও চিকিৎসক সানাউর রহমান।
বিআরবি ক্যাবলসের সামনে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই চিকিৎসকের মৃত্যু হয়।
স্থানীয়রা দ্রুত শিক্ষক সাইফুজ্জামানকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

এ বিভাগের আরো..
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার