নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বিশ্বের অন্যান্য দেশে বিদ্যুতের জরিপ করা হয়। আমাদের দেশে এর আগে বিদ্যুৎ জরিপ করা না হলেও প্রথমবারের মতো আমরা তা করতে যাচ্ছি।’
রাজধানীর বিদ্যুৎ ভবনে বুধবার (১৮ মে) ভারতীয় একটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নসরুল হামিদ বলেন, ‘এর আগে পাওয়ার প্লান্টের বিষয়ে ইঞ্জিনিয়াররা আমাদের বেশ কিছু ভুল তথ্য দিয়েছিলেন। তারা বলেছিলেন, পাওয়ার প্লান্টগুলো নষ্ট। তবে এখন দেখা যাচ্ছে, সেখানে কয়লার ময়েশ্চারের সমস্যা রয়েছে। সেগুলো পুরোপুরি নষ্ট নয়।’
বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলামসহ পিডিবি ও বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন