খুলনা প্রতিনিধি : খুলনা বিভাগীয় কমিশনারের সাথে বৈঠকের পর সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ ১১ জেলায় ডাকা ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে।
খুলনা সার্কিট হাউসে সোমবার বিকেল ৪টার দিকে বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের সভাপতিত্বে পরিবহন মালিক–শ্রমিক ঐক্য পরিষদের বৈঠক শেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। সামনে পবিত্র শবেবরাত ও মাহে রমজানের সময় পরিবহন ধর্মঘট যাত্রীদের চরম দুর্ভোগ নিয়ে সভায় আলোচনা হয়।
সভায় শ্রমিক নেতাদের আশ্বাস দিয়ে বিভাগীয় কমিশনার আবদুস সামাদ বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। এখানে কোন প্রভাব বিস্তার করা হবে না।
বিভাগীয় কমিশনারের এই আশ্বাসের পরিপেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক–শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আব্দুর রহিম বক্স দুদু।
উল্লেখ্য, তারেক মাসুদ ও মিশুক মুনীরের ক্ষতিপূরণ মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ১৫মে সকাল থেকে খুলনা বিভাগের ১১ জেলায় পরিবহন ধর্মঘট আহবান করা হয়েছিল।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত