ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্টের পরবর্তী সিনেমা ‘ফোবিয়া’। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার। সেখানে দেখা গেছে প্রচন্ড ভয়ে তিনি ঘরেও থাকতে পারছেন না। আবার বাইরেও যেতে পারছেন না।
সিনেমার ট্রেইলার প্রকাশ পর থেকেই অনেক প্রশংসা পেয়েছেন এ অভিনেত্রী। কিন্তু এবার বাস্তবেও সিনেমার মতো ঘটনার সম্মুখীন হতে হচ্ছে তাকে। জানা গেছে, সারাদিন শুটিং শেষ করে বাড়ি ফেরেন রাধিকা। ফ্রেস হওয়ার জন্য তিনি যখন বাথরুমে গোসল করতে যান সেখানে অদ্ভুত হব আওয়াজ শুনতে পান তিনি।
শুধু তাই নয়, এ অভিনেত্রীর কাছে মনে হচ্ছে, সিনেমার মতো বাস্তবেও তার সঙ্গে অস্বাভাবিক ঘটনা ঘটছে। তিনি নাকি অনুভব করেন কেউ তার বাড়ির আসবাবপত্র সরিয়ে ফেলছে। আর যে শব্দ শুনতে পাচ্ছেন সেগুলোও নাকি ভূতুরে।
বিষয়টি নিয়ে ভীষণ ভয়ে দিন কাটাচ্ছেন এ অভিনেত্রী। এমনকি বাড়ি ছেড়ে সাময়িকভাবে আশ্রয় নিয়েছেন বন্ধুর বাড়িতে।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।